রোববার (২ এপ্রিল) ভোরে অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে বলিভিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যে যে দল জয়ী তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।
আর্জেন্টিনার মতো জয় দিয়ে আসর শুরু করেছে বলিভিয়াও। আসরের প্রথম ম্যাচে পেরু অনূর্ধ্ব-১৭ দলকে ২-১ গোলে হারায় তারা। গ্রুপ বি'তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।
.png)
সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বলিভিয়া। আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যকার ম্যাচে জয়ী দলের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে উঠার।
এর আগে, শুক্রবার (৩১ মার্চ) ভেনেজুয়েলার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার যুবারা। পুরো ম্যাচে দুই দল সমানতালে লড়াই করলেও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের নৈপুণ্যে জয় দিয়েই আসর শুরু করে তারা।