[ জাতীয় ]
সিটি নির্বাচনে ইসির নির্দেশনা পালনে প্রস্তুত রয়েছি: আইজিপি
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন- ফাইল ফটো
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যেকোনো নির্দেশনা পালনে আমরা প্রস্তুত রয়েছি।
শুক্রবার সিলেটে জুমার নামাজ আদায়ের পর হযরত শাহজালাল (র.)-এর মাজার ও নিজের মা-বাবার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
সিটি নির্বাচন নিয়ে পরিকল্পনার ব্যাপারে আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।
.png)
নিজ শহর সিলেট নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, সিলেট আন্তরিকতার শহর। এখানে সর্বদাই আন্তরিক পরিবেশ বজায় থাকে। যারা অন্য জেলা থেকে সিলেটে চাকরি করতে আসেন, তারা এখান থেকে চলে যাওয়ার পরও সিলেটকে ভুলতে পারেন না।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!