ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশ সর্বদা নজরদারি করছে: অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১৯ এপ্রিল ২০২৩
পুলিশ সর্বদা নজরদারি করছে: অতিরিক্ত আইজিপি
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান- ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদের সময় কিছু সুযোগ সন্ধানী অপরাধী, মলম পার্টি বা দুষ্কৃতিকারী যেন সাধারণ যাত্রীদের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য পুলিশ সর্বদা নজরদারি করছে।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

অতিরিক্ত আইজিপি বলেন, অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত কাউন্টার যানজট সৃষ্টি করতে পারে, সে সমস্ত কাউন্টারকে সরিয়ে দেওয়া হয়েছে যেন কোনো যানজট সৃষ্টি না হয়। 

Advertisement

তিনি বলেন, সারাদেশে আড়াই হাজার হাইওয়ে পুলিশ মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে জনগণ যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে। যে সমস্ত কারখানা রয়েছে তারা যদি ধাপে ধাপে ছুটি দেন তাহলে আমরাও ধাপে ধাপে মোকাবিলা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআইজি মাহফুজুর রহমান, গাজীপুর জেলা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান ও সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!