সোমবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠতলার ডুপ্লেক্স বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল (সোমবার) রাতের যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। বাসাটি সাবেক অতিরিক্ত আইজিপির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন> বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বাড়ল
.png)
খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, রাতে আমি ও আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। দুজন গৃহপরিচারিকাও ছিল। বাসার উপরে কেউ ছিলেন না। সকালে ৮টার দিকে ঘুম থেকে উঠে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য গৃহপরিচারিকা ওপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওপরের একটি কক্ষ ভেতর থেকে লক করা। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় জানালার গ্রিল কাটা।
তিনি বলেন, আলমারি ভাঙা ছিল। লকারে থাকা গহনার বক্সও নেই। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল। পরে আমরা বুঝতে পারি, দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুট করে নিয়ে গেছে।