[ জাতীয় ]
ডেঙ্গু আক্রান্ত আরো ১৬ জন হাসপাতালে
ফাইল ফটো
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় নয়জন এবং ঢাকার বাইরে সাতজন রোগী রয়েছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে সর্বমোট ৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৫৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৫৬৪ জন এবং ঢাকার বাইরে ৪৮৯ জন রয়েছেন।
একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯৬৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৫০০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৬৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!