ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শিশুর ফুসফুসে পেরেকটি ছিল ১৭ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫, ৭ মে ২০২৩
শিশুর ফুসফুসে পেরেকটি ছিল ১৭ দিন
ছবি: সংগৃহীত

শিশু আফোয়ানের বয়স কেবল ১ বছর ৩ মাস। খেলার ছলে গিলে ফেলে লোহার পেরেক। যা ১৭ দিন পর শিশুটির পেট থেকে ব্রংকোটমি করে বের করা হয়।

শনিবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে জানা গেছে, সিলেটের বিছানাকান্দিতে বাড়ি ঐ শিশুটির। গিলে ফেলা পেরেকটি শিশুটির ডান ফুসফুসের নিচের লোবের ভেতরে ঢুকে যায়। পরে তাকে সিলেটে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর দুইবার ব্রংকসকপির মাধ্যমে বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রেপার করে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।

পেরেক গিলে ফেলার ১৭ দিন পর হাসপাতালটিতে নিয়ে আসা হয় শিশুটিকে। এ সময় ইনস্টিটিউটের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার অংশগ্রহণে সার্জারি ইউনিট -১ টিম ব্রংকোটমি করে এ পেরেক বের করে।

বর্তমানে শিশুটি সুস্থ হয়ে নিজ বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!