ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১, ৮ মে ২০২৩
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
ফাইল ফটো

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Advertisement

অন্যদিকে, দেশে বেড়েই চলছে তাপমাত্রা। ৪৩ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সোমবার তাপমাত্রা আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!