ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে লঘুচাপ, উত্তর-পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ২৬ এপ্রিল ২০২৩
সাগরে লঘুচাপ, উত্তর-পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৃষ্ট লঘুচাপের একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান। ফলে আগামী তিনদিন দেশের উত্তরপূর্বাচলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। আশঙ্কা করা হচ্ছে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

Advertisement

জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে ঢাকায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
 
বান্দরবানে মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!