ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইসি নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট: আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৩, ৮ মে ২০২৩
ইসি নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট: আহসান হাবিব
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভা

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট। পাঁচ সিটি কর্পোরেশনে আমরা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে চাই।

সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী- ৫ সিটি নির্বাচন। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়। ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।

Advertisement

তিনি বলেন, খুলনাসহ পাঁচ সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।

সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!