[ জাতীয় ]
আরো ২৯ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৭ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০৫ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে।
.png)
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত এক হাজার ৩৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮১৮ জন এবং ঢাকার বাইরে ৫৪১ জন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৭০৪ জন এবং ঢাকার বাইরে ৫১৬ জন রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!