[ জাতীয় ]
বিমানের টিকিটে সারাবছর ৫ শতাংশ ছাড়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ- ফাইল ফটো
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে টিকিটে পাঁচ শতাংশ ছাড় দিয়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে এক পোস্টারে লেখা রয়েছে, বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকেট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু করেছে। যে কেউ এ প্রমোকোড (newyear23) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ বিশেষ মূল্যছাড় পাওয়া যাচ্ছে।
অফারটি চলবে সারাবছর। অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!