ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ১৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৩ জুন ২০২৩
নতুন ১৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ১২৮ জন ঢাকায় এবং ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ২৭৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৭২ জন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৮৬৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় দেশের বেশিরভাগ হাসপাতাল ডেঙ্গুর রিপোর্ট দেয়নি, তাই সেগুলো শনিবারের রিপোর্টের সঙ্গে সমন্বয় করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!