ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০, ৮ জুন ২০২৩
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি
রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে এক রাজনৈতিক পরামর্শ সভায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি। দ্বিপক্ষীয় অভিবাসনের আওতায় বিশেষ করে আবাসন নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে দেশটি।

বুধবার রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে এক রাজনৈতিক পরামর্শ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।

রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।  

Advertisement

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া কনসালটেশনে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

রাজনৈতিক পরামর্শ সভার আগে পররাষ্ট্র সচিব মোমেন এবং মহাসচিব গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ সম্পর্ককে আরো গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতা ইত্যাদিসহ একাধিক ক্ষেত্রে আরো সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বৈঠকে বাংলাদেশের প্রশংসা করে ইতালি। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার বিষয়েও আশ্বাস দেয় দেশটি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইতালি
লিংক সফলভাবে কপি হয়েছে!