সিআইডি সদর দফতরে শনিবার মানিলন্ডারিং বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি।
সিআইডি প্রধান বলেন, একটি দেশের সংঘবদ্ধ অপরাধ দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি দমনে মানিলন্ডারিং প্রতিরোধ খুবই জরুরি। মানিলন্ডারিং মামলা তদন্ত ও অর্থপাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা এরই মধ্যে দেশি ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
.png)
সিআইডির উদ্যোগে এরই মধ্যে তদন্তকারী ও তদন্ত তদারককারী কর্মকর্তাদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য ফিন্যান্সিয়াল ক্রাইম বিষয়ে সাতটি ব্যাচে মোট ৪৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সেমিনারে উপস্থিত ছিলেন—আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ প্রমুখ।