রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
ইসি আহসান হাবিব বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে আমাদের অবস্থান কঠোর ছিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি।
.png)
তিনি আরো বলেন, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি। নির্বাচনী প্রচারণায় অনিয়ম-বিশৃঙ্খলা করলে কোনো ছাড় দেওয়া হয়নি। বহিরাগতদের প্রবেশ বন্ধে চেকপোস্ট করা হয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা নির্দেশনা দিয়েছি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা এসব নির্দেশনা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলবে। খুলনায় মেয়র পদে পাঁচজন ও কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১৭৭ জন প্রার্থী। এ সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। বরিশাল সিটিতে মেয়র পদে সাতজন ও কাউন্সিলর পদে ১৬০ জন প্রার্থী নির্বাচন করছেন। এ সিটির মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন।