ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সফলভাবে সম্পন্ন হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ২৩ জুন ২০২৩
সফলভাবে সম্পন্ন হলো বিমানের প্রি-হজ কার্যক্রম
ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছর (২০২৩) বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ২৬২ বাংলাদেশি হজযাত্রী নিয়ে শেষ প্রি-হজ ফ্লাইট বিজি৩৩৫ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল।

তিনি আরো বলেন, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। ২১ মে থেকে বিমান ১৬০টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে। বিমান হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হয়েছে।

Advertisement

প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ২০২৩ সালের ৩ জুলাই ভোর ৬টা ০৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!