ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব স্থানে বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ৫ জুলাই ২০২৩
যেসব স্থানে বৃহস্পতিবার গ্যাস থাকবে না
ফাইল ফটো

পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার দেশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও তৎসংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

Advertisement

এছাড়া, ঐ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!