শনিবার এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের উদ্যোগ সফল হচ্ছে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।
.png)
ইসি আহসান হাবিব বলেন, এনআইডি না থাকায় প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে পারেন না। ফলে বাধ্য হয়ে তাদের হুন্ডির আশ্রয় নিতে হয়। এনআইডি পেলে তারা হুন্ডি ছেড়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে পারবেন, যা দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। এর পাশাপাশি এনআইডি মোবাইল ব্যাংকিসহ নাগরিকদের নানা ধরনের কাজে লাগবে।
সোমবার সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন ইসি আহসান হাবিব খান। এদিন শতাধিক প্রবাসীর হাতে এনআইডি তুলে দেওয়া হবে। বর্তমানে উজবেকিস্তান সফররত ইসি সচিব জাহাংগীর আলমের আবুধাবিতে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের কথা রয়েছে।