ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৯ জুলাই ২০২৩
এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর জানিয়েছেন, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) সার্ভার সুরক্ষিত রয়েছে। এখান থেকে কোনো তথ্য ফাঁস হয়নি।

রোববার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডির সিকিউরিটি বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হুমায়ূন কবীর বলেন, আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নিয়ে থাকে। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনো রকমের থ্রেড আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো রকম তথ্য যায়নি। তারপরও এ বিষয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে বা চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করবো। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।

Advertisement

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনো অ্যাবনরমাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি। আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। তারপরও সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্য আইসিটি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

ইসির এনআইডি সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, আমাদের এনআইডি ডাটাবেজ অনেকগুলো পার্টনারের সঙ্গে কানেক্টেড। তাই সিকিউরিটি লিক করার চান্স থাকে। কারণ, তাদের সার্ভার থেকে তথ্যটা নিচ্ছে। আমাদের এনআইডি সার্ভারের থ্রেড নেই।

তিনি বলেন, এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কি পরিমাণ হিট আসছে। ১৭১টা পার্টনার সার্ভিস সিকিউরভাবে কাজ করছে। শনিবার নিউজ দেখার পর আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!