ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ১২ জুলাই ২০২৩
সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
ফাইল ফটো

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও কুতুবদিয়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশার বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯৮ মিলিমিটার। এ ছাড়া তেঁতুলিয়া ৯৬, নেত্রকোনায় ৪৮, ডিমলা ও মোংলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!