ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৩ জুলাই ২০২৩
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনের আচরণবিধি মেনে সব প্রার্থীকে প্রচারণা চালাতে হবে। আশা করি, নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। এ দুই ইউনিয়নে ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই।

ইসি রাশেদা সুলতানা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। একটি সুন্দর, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে ভোটার ও প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার পাশাপাশি কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!