ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজশাহী-সিলেটের ভোটে অনিয়মের অভিযোগ আসেনি: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ২১ জুন ২০২৩
রাজশাহী-সিলেটের ভোটে অনিয়মের অভিযোগ আসেনি: ইসি রাশেদা
ইসি রাশেদা- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ চলছে। এ দুই সিটির ভোটে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার সকালে রাশিদা সুলতানা নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।'

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা নির্বাচন কমিশন অফিস থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

Advertisement

ভোটার উপস্থিতি নিয়ে রাশিদা বলেন, এখন পর্যন্ত সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি বেশ ভালো। কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে কম ভোট পড়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজশাহীতে এক জায়গায় সমস্যা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!