ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনের সব তথ্য মিলবে এক অ্যাপে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৬, ২৫ জুলাই ২০২৩
নির্বাচনের সব তথ্য মিলবে এক অ্যাপে 
ফাইল ফটো

একটি অ্যাপেই মিলবে নির্বাচনের সব তথ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনের প্রার্থী কে, ফলাফল কী- এমন সব তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপটি কেবল নিজের মোবাইলে ইন্সটল করলেই হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, অ্যাপটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এতে ভোটার, দল, প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ সাধারণ মানুষেরও প্রবেশাধিকার থাকবে। এখানে নির্বাচনী এলাকা, নাম, নম্বর, প্রার্থীদের দলীয় পরিচয়, প্রতীক, হলফনামা সবই থাকবে। কে কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে, কোন কক্ষে ভোট দেবেন গুগল ম্যাপে দেখা যাবে।

Advertisement

ইসি আনিছুর বলেন, কেউ ভোটার নম্বর জানতে চাইলে জানতে পারবে। ঘণ্টায় ঘণ্টায় ভোট পড়ার হার জানা যাবে। নির্বাচন শেষে কেন্দ্রভিত্তিক কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, দলভিত্তিক আসন দেখা যাবে। ভোটের পরে রেজাল্ট হলেও জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!