ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই: ত্রাণ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ৩১ জুলাই ২০২৩
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই: ত্রাণ সচিব
ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান (এনডিসি) বলেছেন, দুর্যোগজনিত যেকোনো জরুরি অবস্থার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।

সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মাঠ প্রাঙ্গণে ভূমিকম্পজনিত জরুরি অবস্থা মোকাবিলায় ‘মাল্টি এজেন্সি ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অ্যান্ড ড্রিল’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সচিব বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আমরা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছি। এটি বাস্তবায়ন করা গেলে আগামী ৫০ বছরের মধ্যে বাংলাদেশ ভূমিকম্প সহনীয় জাতিতে পরিণত হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বিশ্বব্যাংকসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার মোট ১২০ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!