সূত্র জানায়, সাইবার হামলার আশঙ্কায় সোমবার (১৪ আগস্ট) অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।
ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, ভোটকেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারেননি। পরে জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে।
.png)