শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৭৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।
.png)
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৩৮২ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১২ হাজার ৮৯২ জন।