রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ‘বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল, ২০২৩’ এর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করা হয়।
.png)
বৈঠকে কমিটি সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান অংশগ্রহণ করেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।