[ জাতীয় ]
লিবিয়ার বন্যার্তদের জন্য ত্রাণ রাতে যাচ্ছে
ফাইল ফটো
লিবিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য ওষুধ, শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাতে এসব ত্রাণসামগ্রী লিবিয়ার উদ্দেশে পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও ওষুধসহ রাত ৮টায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।
.png)
উক্ত পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হচ্ছে। এছাড়া সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উল্লিখিত বিমানযোগে লিবিয়াতে পাঠানো হচ্ছে।
বিমানটি রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রাণ নিয়ে লিবিয়ায় পৌঁছাবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!