ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৩
চার প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি
ফাইল ফটো

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে আপাতত চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের চারটি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আমদানি করতে পারবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন৷ 

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় রোববার দেশের চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে।

Advertisement

মন্ত্রণালয় সূত্র জানা গেছে, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। এজন্য দেশের বাজারে ডিমের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। তবে সরকারের বেঁধে দেওয়া দামের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে।

ডেইলি-বাংলাদেশ/এএল/এমআরকে/আরআই
ট্যাগ: ডিম বাণিজ্য
লিংক সফলভাবে কপি হয়েছে!