ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সিনিয়র সচিব হলেন সচিব জাকিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩
সিনিয়র সচিব হলেন সচিব জাকিয়া সুলতানা
জাকিয়া সুলতানা- ফাইল ফটো

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।  পদোন্নতির পর তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাকিয়া সুলতানা ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ৬ মে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন। 

অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলা বিষয়ক অধিদফদতরসহ সরকারের গুরুত্বপূর্ণ  পালন করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!