[ জাতীয় ]
এসআই থেকে ইন্সপেক্টর হলেন ২৩ জন
ফাইল ফটো
পুলিশের এসআই (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ১২ জন, এসআই (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৯ জন এবং সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ২ জনসহ ২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত ৩টি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
এর আগে, ২৭ জুলাই আরো ২০ কর্মকর্তাক ইন্সপেক্টর পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এসআই (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র) ৯ জন, এসআই (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) ৮ ও সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ৩ জন রয়েছেন।
.png)
প্রজ্ঞাপন দেখুন >> এখানে <<
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!