ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিষ্ঠার সঙ্গে নির্বাচন করার শপথ নিয়েছি: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ৮ অক্টোবর ২০২৩
নিষ্ঠার সঙ্গে নির্বাচন করার শপথ নিয়েছি: ইসি রাশেদা
ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান আছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন করা আমাদের অঙ্গীকার। আমরা শপথ নিয়েছি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভালো নির্বাচনই করবো।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে আমাদের নিষ্ঠা নিয়ে কারো সন্দেহ থাকলে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। কোনো আইন ভঙ্গ করা হয়নি। জাতীয় নির্বাচনও যেন ভালোভাবে করতে পারি, এ বিষয়ে নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছি।

Advertisement

তিনি আরো বলেন, ভোট কীভাবে সুষ্ঠু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। মাঠ কর্মকর্তারা কোনো চ্যালেঞ্জের কথা বলেননি। নতুন করে কোনো আশঙ্কা দেখা দেয়নি।

এ নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাতে চেয়েছিল। সর্বশেষ তারা বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। হয়তো সেখান থেকে তাদের পর্যবেক্ষক দলটা ছোট হতে পারে। আমরা চাই ইইউ বেশি করে পর্যবেক্ষক পাঠাক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!