[ জাতীয় ]
নির্বাচন পদ্ধতি নিয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দল সন্তুষ্ট: ইসি সচিব
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেয়া হবে, স্বচ্ছ ভোট করতে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারের কাজ সম্পর্কে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে। তারা এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, কমনওয়েলথের ৪ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনের আইন কানুন, বিধিবিধান, নির্বাচনের দিন যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে জানতে ইসির সঙ্গে বৈঠক করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সবকিছু তাদের কাছে তুলে ধরেন। এই প্রাক-নির্বাচনী দল কমনওয়েলথে গিয়ে রিপোর্ট দাখিল করবে। এরপর পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে।
.png)
তিনি আরো বলেন, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, আইন কানুন ও বিধিবিধান নিয়ে কথা হয়েছে। সিইসি সব বিষয়ে অবগত করেছেন, কমনওয়েলথ পর্যবেক্ষক দলও সন্তুষ্ট।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!