ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোট দেখতে আসতে চায় ১২ দেশের পর্যবেক্ষক: ইসির অতিরিক্ত সচিব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২১ নভেম্বর ২০২৩
ভোট দেখতে আসতে চায় ১২ দেশের পর্যবেক্ষক: ইসির অতিরিক্ত সচিব
মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি দেশের পর্যবেক্ষকরা ভোট পর্যবেক্ষণ করতে আসতে চান।

মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

Advertisement

তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা ও পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটি সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন হবে। তবে এ সংখ্যা সামনে বাড়তেও পারে।

এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, অতীতের তুলনায় ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!