[ জাতীয় ]
বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা
ফাইল ফটো
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চলাচলের জন্য দেশের সড়ক, সেতু ও ফেরি টোলমুক্ত ঘোষণা করছে সড়ক ও জনপথ অধিদফতর। এখন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কোনো টোলপ্লাজা পার হতে বীর মুক্তিযোদ্ধাদের টাকা দিতে হবে না।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।
সম্প্রতি তৈরি করা ঐ পরিপত্রে বলা হয়, টোল নীতিমালা, ২০১৪ এর ৭.৮.৪ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক/ফেরি/সেতুগুলো পারাপারে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগত গাড়ির টোল পরিশোধে অব্যাহতি দেওয়া হলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/এআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!