ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লিবিয়ায় আটকে পড়া ১৪৩ বাংলাদেশি দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৮ নভেম্বর ২০২৩
লিবিয়ায় আটকে পড়া ১৪৩ বাংলাদেশি দেশে ফিরলেন
ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার সকালে তারা দেশে এসে পৌঁছান।

জানা গেছে, লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকে থাকা আরো ৩২০ বাংলাদেশিকে আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) ও আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরত আনা হবে।

Advertisement

এ পর্যায়ে সব মিলিয়ে ৫১৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে আইওএম।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: লিবিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!