[ জাতীয় ]
ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরবেন: ইসি আলমগীর
ছবি: ডেইলি বাংলাদেশ
নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর এবং ভালো আছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপদে ভোট দিয়ে ভোটাররা বাড়ি ফিরতে পারবেন।
রোববার নরসিংদীতে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য পরিবেশ দেখার জন্য এরই মধ্যে একাধিক জেলা পরিদর্শন করেছি। কোথাও নির্বাচন নিয়ে কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। কমিশন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এএল/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!