ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৩
অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছি: সিইসি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা জোর দিচ্ছি।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক ও বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সবার মতো আমাদেরও আছে। 

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

Advertisement

কাজী হাবিবুল আউয়াল বলেন, সবদেশ আমাদের নির্বাচন নিয়ে খোঁজখবর নিচ্ছে, বিশেষ করে ডোনার কান্ট্রিগুলো। সরকার বারবার বলেছে, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। আমরাও বলছি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সেখানে কেউ যদি প্রতিহত করতে চায় সেটা তাদের রাজনৈতিক কৌশল। আমাদের লক্ষ্য- নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

জাপান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, জাপান আমাদের নির্বাচনকে খুব গুরুত্ব দিচ্ছে। এজন্য আমাদের নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে। আমরা তাদের ধন্যবাদ দিয়েছি। আমাদের নির্বাচনের বিস্তারিত তারা জানতে চেয়েছেন। তাদের নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি আমরা জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এএল/জেডআর/এমআরকে
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!