[ জাতীয় ]
জাপানের ১৬ পর্যবেক্ষক থাকবে নির্বাচনে
সোমবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি: ডেইলি বাংলাদেশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের পক্ষ থেকে ১৬ জনের পর্যবেক্ষক টিম থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
ইওয়ামা কিমিনোরি নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ভোট পর্যবেক্ষণে জাপান থেকে তিনজন পর্যবেক্ষক ও ১৩ জন সাপোর্টিং স্টাফ থাকবে।
.png)
তিনি বলেন, মোট ১৬ জনের টিম পর্যবেক্ষণে অংশ নেবে। এর মধ্যে ১৩ জন আমাদের এখান থেকেই রেজিস্ট্রেশন করেছে। আর তিনজন জাপান থেকে আসবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলেও এসময় আশাপ্রকাশ করেন ইওয়ামা কিমিনোরি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!