ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১১, ১৮ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা কাল
ফাইল ফটো

বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে ১৯ ডিসেম্বর হবে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিঅ্যান্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটি ও ইন্টার গভার্নমেন্টাল কমিটির আইজিসি সভা এবং ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে দু’দিনের এ সভা। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

Advertisement

বাংলাদেশের পক্ষে সভাসমূহে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে। 

ভারত এরইমধ্যে ঐ সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের তালিকা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!