ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ২২ ডিসেম্বর ২০২৩
৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
প্রতীকী ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার রাষ্ট্রপ্রতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‌‘The Arms Act, 1878’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!