[ জাতীয় ]
একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
শনিবার বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।
.png)
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!