ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা কমে শীত জেঁকে বসার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ২৪ ডিসেম্বর ২০২৩
তাপমাত্রা কমে শীত জেঁকে বসার পূর্বাভাস
ফাইল ফটো

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। এর প্রভাবে রাতের তাপমাত্রাও বেড়েছিলো। তবে আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে। সারাদেশে কুয়াশাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এ সপ্তাহে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানানো হয়েছে।

রোববার রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার তা বেড়ে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, নিকলিতেও এ তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

তিনি আরো জানান, সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: শীত
লিংক সফলভাবে কপি হয়েছে!