ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বিঘ্নে ভোটদানে গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে: ইসি রাশেদা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২৮ ডিসেম্বর ২০২৩
নির্বিঘ্নে ভোটদানে গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে: ইসি রাশেদা 
ইসি রাশেদা সুলতানা- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র গিয়ে ভোটাররা যেনর নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় কুঁড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

ইসি রাশেদা সুলতানা আরো বলেন, ভোট দানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। 

Advertisement

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‌আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।

মতবিনিময়ের সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসির আলীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!