ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সোচ্চার নির্বাচন কমিশন: ইসি আলমগীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ৩১ ডিসেম্বর ২০২৩
অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সোচ্চার নির্বাচন কমিশন: ইসি আলমগীর
মুন্সিগঞ্জের সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে একটিও যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। 

রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়। কারো সম্মানহানি যেনো না হয়। প্রত্যেকটা নাগরিক সম্মানিত। কেউ যেনো কারো সম্মানে আঘাত না করে। 

Advertisement

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!