ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃহস্পতিবারই শেষ হচ্ছে হজ নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৩১ জানুয়ারি ২০২৪
বৃহস্পতিবারই শেষ হচ্ছে হজ নিবন্ধন
ফাইল ফটো

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ নিবন্ধনের সময় আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। তবে সৌদি আরবের দেওয়া কোটার এখনো অর্ধেকও পূরণ হয়নি।  

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত ৬৪ হাজার ৪৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

Advertisement

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কা সিটির মেয়র দফতর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে, যেগুলোয় ৫ লাখ রুম থাকবে। 

আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। এরই মধ্যে এক হাজার ভবনকে লাইসেন্সও দেওয়া হয়েছে। গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!