[ জাতীয় ]
আকাশে মেঘ, শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো
আকাশ মেঘলা থাকায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া রাতে দুই বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নদী অববাহিকায় ঘন কুয়াশা ও অন্যান্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে। পাশাপাশি রাতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতও হতে পারে।
.png)
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সোমবার দেশের আকাশে মেঘ থাকবে। সে কারণে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!