ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেইলি রোডে আগুনে ২ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ১ মার্চ ২০২৪
বেইলি রোডে আগুনে ২ সাংবাদিক নিহত
নিহত ২ সাংবাদিক। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন- তুষার হাওলাদার (২৬) ও অভিশ্রুতি শাস্ত্রী। তারা দু’জনই দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক।

শুক্রবার দ্য রিপোর্ট.লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তুষার ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। আর অভিশ্রুতি ইডেন মহিলা কলেজে সদ্য স্নাতক পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। 

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের আগে গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেঁস্তোরায় খেতে গিয়েছিলেন অভিশ্রুতি। এ সময় তার সঙ্গে ছিলেন তুষার হাওলাদার। আগুনে দগ্ধ হয়ে দু’জনই মারা যান।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!