ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ময়মনসিংহ-কুমিল্লা সিটি কর্পোরেশন নিবাচন

ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ৯ মার্চ ২০২৪
ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমরা কোনো অভিযোগ পাইনি।

শনিবার বিকেলে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ২৩১টি ভোট হয়েছে। অধিকাংশই উপ-নির্বাচন। ময়মনসিংহে পূর্ণাঙ্গ, কুমিল্লা সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন। সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দুই-একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!