[ জাতীয় ]
শান্তিনগরে ভোট দিলেন সিইসি
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রোববার রাজধানীর শান্তিনগর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে (৮৯ নম্বর) সকাল ৮টার পরে ভোট দেন।
ভোটের পর প্রতিক্রিয়ায় কাজী হাবিবুল আউয়াল বলেন, এইমাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে; যে পাঁচ বছর পরপর জাতীয় সংসদের এই ভোটটি হয়। আশা করছি এটি সুষ্ঠুভাবে শেষ হবে।
ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন সিইসি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!